সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

আদিতমারী স্বর্ণামতি শিবাশ্রমে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন এর ফ্রি মেডিকেল।

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার শ্রী শ্রী সার্বজনীন স্বর্ণামতি শিবাশ্রমে পবিত্র মহা শিবরাত্রি উপলক্ষে আগত পুণ্যার্থীদের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন।

 

ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা টিম ১৫ ফেব্রুয়ারি, রবিবার দিবাগত রাত থেকে সেখানে রাতব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেছে। এই উদ্যোগে স্বেচ্ছাসেবীরা পুণ্যার্থীদের জন্য স্বাস্থ্যসেবা, ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপদ চলাচলের ব্যবস্থা করেছেন। সত্য সনাতন টিভি

 

মহা শিবরাত্রি উপলক্ষে স্বর্ণামতি শিবাশ্রমে প্রতি বছরের মতো এবারও হাজার হাজার ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটে। এই বিশাল জনসমাগমের মধ্যে স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে বয়স্ক ও শিশুদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং ভিড় নিয়ন্ত্রণে তাদের অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

 

ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, “মানবসেবাই আমাদের ধর্ম, সেবাই আমাদের ব্রত।” এই চেতনা ধারণ করে তারা গভীর রাত পর্যন্ত ভক্তদের সুশৃঙ্খলভাবে চলাচলে সহায়তা করেছেন এবং যেকোনো শারীরিক অসুস্থতায় দ্রুত সেবা নিশ্চিত করেছেন।

সাধারণ ভক্তরা এই উদ্যোগের প্রশংসা জানিয়ে বলেছেন, উৎসবের ভিড়ে ফ্রি মেডিকেল সেবা ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় উপস্থিতি পুণ্যার্থীদের জন্য বড় সাহস ও স্বস্তি জুগিয়েছে। সত্য সনাতন টিভি

 

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন জানিয়েছে, উৎসব শেষ হওয়া পর্যন্ত তাদের এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে, যাতে সবাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে শিবরাত্রি পালন করতে পারেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews