মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

কুম্ভমেলা পরিদর্শনে ভারতীয় সহকারী হাই-কমিশনার এম কে সিং

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ২৪৩ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই-কমিশনার এম কে সিং। পরিদর্শনকালে তিনি কুম্ভমেলার সার্বিক আয়োজন, ধর্মীয় কার্যক্রম ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন।

 

এ সময় কুম্ভমেলার সামগ্রিক প্রেক্ষাপট, উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অন্যতম দিকনির্দেশক এবং ঋষি অদ্বৈতানন্দ পরিষদের কেন্দ্রীয় সভাপতি দেবাশীষ পালিত। তিনি জানান, কুম্ভমেলা শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি আধ্যাত্মিকতা, মানবিকতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বৃহৎ মিলনমেলা।

 

পরিদর্শনকালে কুম্ভমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব চন্দ্র শেখর মল্লিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা মেলার আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা, সেবা কার্যক্রম এবং আগত ভক্তদের সুবিধা নিশ্চিত করতে গৃহীত উদ্যোগগুলোর বিষয়ে অতিথিকে অবহিত করেন।

 

ভারতীয় সহকারী হাই-কমিশনার এম কে সিং কুম্ভমেলার শৃঙ্খলাপূর্ণ আয়োজন ও আধ্যাত্মিক পরিবেশের প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধনকে আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দেশ-বিদেশের সাধু-সন্ন্যাসী, ধর্মীয় ব্যক্তিত্ব ও ভক্তসমাগম ঘটেছে। নানা ধর্মীয় আচার, আলোচনা ও মানবকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে মেলাটি উদযাপিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews