বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

রাঙ্গামাটিতে বিদ্যুৎ স্পৃষ্টে দুর্জয় দাশ নামে এক কিশোরের মৃত্যু।

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

 

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম দুর্জয় দাশ (১৪)। তিনি জেলা শহরের রিজার্ভবাজার শুঁটকি পট্টি এলাকার বাসিন্দা।

 

গতাকাল ২৫ জানুয়ারি রবিবার ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুর্জয়ের মৃত্যু হয়।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে রিজার্ভবাজার এলাকায় ব্যাডমিন্টন খেলছিল দুর্জয়। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে সে গুরুতর আহত হয়। বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের বড় একটি অংশ দগ্ধ হয়। সত্য সনাতন টিভি

 

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। সত্য সনাতন টিভি

 

দুর্জয় দাশ সুজিত দাশের ছেলে। তিনি পরিবারের চার বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন।

 

পারিবারিক সূত্র জানায়, রোববার বিকেলে শহরের রাজবাড়ি মহাশ্মশানে দুর্জয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়।

 

রিজার্ভবাজার মনসা কালী মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক রকি নাথ বলেন, “ঘটনাটি আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। অল্প বয়সেই একটি প্রাণ ঝরে গেল, যা সত্যিই বেদনাদায়ক।”

 

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews