বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

কাতারে চারতলা ভবন থেকে পড়ে লিটন দাস নাম এক হিন্দু যুবকের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

কাতারের রাজধানী দোহায় একটি চারতলা ভবন থেকে পড়ে লিটন দাস (২৭) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তিনি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা।

 

কাতারে অবস্থানরত লিটনের সহপাঠী ও পরিচিতজনেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, দুর্ঘটনার পর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। সত্য সনাতন টিভি

 

প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে ২০২৪ সালে লিটন দাস কাতারে পাড়ি জমান। দোহায় একটি প্রতিষ্ঠানে তিনি কর্মরত ছিলেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। সত্য সনাতন টিভি

 

লিটনের আকস্মিক মৃত্যুতে কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহপাঠী, বন্ধু ও স্বজনেরা গভীর শোক প্রকাশ করছেন।

 

এদিকে, লিটনের পরিবারেও নেমে এসেছে গভীর শোক। প্রবাসী সূত্র জানায়, নিহত লিটনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

  1. তার মৃত্যুতে কুলাউড়ার নিজ এলাকাতেও শোকের মাতম চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews