শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

সৌম্য সরকারের ঘরে এলো নতুন অতিথি, জন্ম নিল কন্যা সন্তান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার প্রথমবারের মতো বাবা হয়েছেন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ পূজা। যুক্তরাষ্ট্রে জন্ম হয়েছে নবজাতকের।

 

এদিকে বিপিএলের চলতি আসরে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলেছেন সৌম্য। ১৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৮ উইকেটে হেরে টুর্নামেন্ট শেষ করে নোয়াখালী। ওই ম্যাচে ব্যাটিং না করলেও মাঠে ফিল্ডিং করতে দেখা যায় বাঁহাতি এই ব্যাটারকে। বিশেষ এই দিনেই তিনি বাবা হওয়ার সুখবর পান।

 

পরিবারিক কারণেই বিপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে দেরি হয়েছিল সৌম্যের। মেয়ের জন্ম উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি কিছু না লিখলেও স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন তিনি। ছবির ক্যাপশনে সংক্ষেপে লেখেন, “একটি নতুন অধ্যায়ের সূচনা।” সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, প্রিয়ন্তী দেবনাথ পূজার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন সৌম্য সরকার। এখন তাঁদের জীবনে যুক্ত হলো নতুন সদস্য, কন্যা সন্তান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews