1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ। মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর। মধ্যযুগীয় কায়দায় কর্মচারী নারায়ণ হালদারকে নির্যাতন, মালিক শেখর বসু গ্রেফতার।  চন্দনাইশে গরু চুরি করতে এসে গুলি করে হত্যা,প্রধান আসামি নাছির গ্রেপ্তার। অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী পাতালকালী মন্দিরে দুই দিনব্যাপী মহতি ধর্মসভা ও চণ্ডীপাঠ। বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা, কালী প্রতিমা ভাঙচুর। ৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা

কুমিল্লার হোমনায় ডাকাতির শিকার হিন্দু পরিবার, কান ছিঁড়ে দুল নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : দিগন্ত শীল | অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

 

কুমিল্লার হোমনা উপজেলায় গভীর রাতে একটি হিন্দু বাড়িতে সংঘটিত হয়েছে ভয়াবহ ডাকাতির ঘটনা। ডাকাতদের হামলায় এক নারী গুরুতরভাবে আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

ভুক্তভোগী পরিবার জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১ ঘটিকার দিকে উপজেলার শ্রীমদ্দি গ্রামের নাথবাড়িতে ১০ থেকে ১৫ জনের একটি মুখোশধারী ও অস্ত্রধারী ডাকাত দল হানা দেয়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে।

 

বাড়ির মালিক অনিতা রানী দাস জানান, ডাকাতেরা ঘরের স্টিলের আলমারি ও কাঠের শোকেস ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রুপার অলংকার এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নেয়। এ সময় তার কানে থাকা সোনার দুল ছিনিয়ে নিতে গিয়ে কানের অংশ ছিঁড়ে যায় বলে তিনি অভিযোগ করেন। চিৎকার করলে তাকে মারধরও করা হয়।

 

কাঁদতে কাঁদতে অনিতা রানী দাস বলেন, ডাকাতেরা প্রায় দেড় ঘণ্টা ধরে ঘরের সবকিছু তছনছ করে। চলে যাওয়ার সময় তারা প্রতিবেশী আরও কয়েকটি বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে সবাইকে ঘরে চুপচাপ থাকার নির্দেশ দেয়। ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না বলেও জানান তিনি।

 

এ বিষয়ে হোমনা থানার পরিদর্শক (তদন্ত) দীনেশ দাশ গুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ ধরনের কোনো ডাকাতির লিখিত অভিযোগ এখনও থানায় জমা পড়েনি।” সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট