1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ। মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর। মধ্যযুগীয় কায়দায় কর্মচারী নারায়ণ হালদারকে নির্যাতন, মালিক শেখর বসু গ্রেফতার।  চন্দনাইশে গরু চুরি করতে এসে গুলি করে হত্যা,প্রধান আসামি নাছির গ্রেপ্তার। অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী পাতালকালী মন্দিরে দুই দিনব্যাপী মহতি ধর্মসভা ও চণ্ডীপাঠ। বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা, কালী প্রতিমা ভাঙচুর। ৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা

আনোয়ারায় দুটি মন্দিরে চুরি, স্বর্ণালঙ্কারসহ ক্ষতি প্রায় এক লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পৃথক দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ চুরির ঘটনা ঘটে।

 

দুর্বৃত্তরা দুটি মন্দিরের মোট পাঁচটি তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় এক লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। “সত্য সনাতন টিভি”

 

শীতলা মন্দির থেকে চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে স্বর্ণের হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র, লোটা ও অন্যান্য নিত্যপূজার সামগ্রী। অপরদিকে শিব মন্দির থেকে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল ও ধাতব ঘণ্টাসহ বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার ভোরে প্রাতঃদর্শনে গিয়ে তারা মন্দিরের দরজা খোলা এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি মন্দির কমিটিকে অবহিত করা হয়। “সত্য সনাতন টিভি”

 

ঘটনার পর মন্দির কমিটি ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দ্রুত চোর শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট