বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

রাউজানে অগ্নিকাণ্ডে তিন হিন্দু পরিবারের বসতঘর পুড়ে ছাই।

  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই আঙিনায় বসবাসরত তিন হিন্দু পরিবারের বসতঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। ৭ ডিসেম্বর রোববার বিকেল ৪ ঘটিকার দিকে রাউজান ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুরের রমজান আলী হাট সংলগ্ন নাথপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয় সূত্রে জানা যায়, গৌরহরি নাথের তিন ছেলে পরিমল নাথ, বিমল নাথ ও সন্তোষ নাথ পরস্পরের পাশাপাশি টিনশেড ও বাঁশের বেড়ার কাঁচা ঘরে বসবাস করতেন। বিকেলে আকস্মিকভাবে আগুন দেখা দিলে অল্প সময়ের মধ্যেই তিনটি ঘরেই দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণালঙ্কারসহ কোনো মালামালই বের করতে পারেননি তারা। “সত্য সনাতন টিভি”

 

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরিমল নাথ রাউজান ফায়ার সার্ভিসে ফোন করেন। সংবাদ পেয়ে সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সব শেষ হয়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত পরিমল নাথ বলেন, “মাত্র সাত দিন আগে ধার-কর্জ করে প্রায় ৭০–৮০ হাজার টাকা খরচ করে ঘরের বেড়া ও টিন পরিবর্তন করেছি। শহরে কাজের কারণে বাইরে ছিলাম—সেখানে খবর পাই ঘরে আগুন লেগেছে। এসে দেখি কিছুই অবশিষ্ট নেই। তিন পরিবারের অন্তত ৭–৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। শীতের সময় খোলা আকাশের নিচে থাকা ছাড়া এখন আমাদের কোনো উপায় নেই।”

 

বিমল নাথের স্ত্রী জানান, “বিকেল পৌণে ৪টার দিকে আমার ছেলে দেখতে পায় ভাসুরের ঘরের সামনে আগুন জ্বলছে। কিছু বুঝে ওঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সব কিছু শেষ হয়ে গেল।”

 

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব-অফিসার আব্দুল আল মামুন খান জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে সব হারিয়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে তিনটি পরিবার। স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews