1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সন্দ্বীপে রিতা রানি নিখোঁজ: দুই দিন ধরে কোনো সন্ধান নেই

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জেলেপাড়ার গৃহবধূ রিতা রানি দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রিতা রানির বাবার বাড়ি একই উপজেলার মগধরা ইউনিয়নের আমতলীতে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, রিতা রানির মোবাইল ফোনে ঢাকার এক মেয়ের সাথে পরিচয় হয় এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়। সেই মেয়েটি গত ৩ ডিসেম্বর সন্দ্বীপে আসে এবং রিতা রানির শশুরবাড়ি গাছুয়াতে দু’দিন অবস্থান করে।

 

আজ সকাল ৮টার দিকে রিতা রানি ওই মেয়েটিকে নিয়ে শশুরবাড়ি থেকে বের হন। পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি জানান তারা বাবার বাড়ি মগধরায় যাচ্ছেন। কিন্তু পরে জানা যায়, তারা বাবার বাড়িতেও যাননি। একই সঙ্গে দুই জনের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। “সত্য সনাতন টিভি”

 

পরিবার ও স্বজনেরা আশঙ্কায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান পাননি। নিখোঁজের বিষয়ে পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে।

 

নিখোঁজ রিতা রানির খোঁজ পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনেরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট