বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

মালয়েশিয়ায় সিলেটের কনটেন্ট নির্মাতা দীপঙ্কর দাস দ্বীপের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

সিলেটের তরুণ কনটেন্ট নির্মাতা দীপঙ্কর দাস দ্বীপ (২৫) মারা গেছেন। মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানা গেছে। “সত্য সনাতন টিভি”

 

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সম্প্রতি উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়ায় যান দীপঙ্কর। মঙ্গলবার রাতের দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

 

দীপঙ্কর দাস দ্বীপ সামাজিক যোগাযোগমাধ্যমে সামাজিক বার্তাধর্মী ও সৃজনশীল ভিডিওর মাধ্যমে সিলেটের তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। ইউটিউব ও ফেসবুকে তার নির্মিত বিভিন্ন কনটেন্ট তরুণ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছিল। “সত্য সনাতন টিভি”

 

তার মৃত্যুতে সিলেটের সংস্কৃতি অঙ্গনসহ অনলাইন কনটেন্ট নির্মাতা সমাজে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে শোক জানিয়ে লিখেছেন দীপঙ্করের মতো একজন উদ্যমী তরুণের অকাল মৃত্যু সিলেটের তরুণ প্রজন্মের জন্য বড় ক্ষতি।

 

পরিবার সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দেশে আনার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews