1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে প্রাইভেট কার এর ধাক্কায় কলেজছাত্র কৌশিক দেব নাথ নিহত ফেনীর দাগনভূঞায় পারিবারিক মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ। মীরসরাইয়ে গভীর রাতে আগুনে পুড়ে ছাই দুই হিন্দু বসতঘর। মধ্যযুগীয় কায়দায় কর্মচারী নারায়ণ হালদারকে নির্যাতন, মালিক শেখর বসু গ্রেফতার।  চন্দনাইশে গরু চুরি করতে এসে গুলি করে হত্যা,প্রধান আসামি নাছির গ্রেপ্তার। অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী পাতালকালী মন্দিরে দুই দিনব্যাপী মহতি ধর্মসভা ও চণ্ডীপাঠ। বাউফলে শতবর্ষী দক্ষিণেশ্বর কালী মন্দিরে হামলা, কালী প্রতিমা ভাঙচুর। ৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক

যশোরের কেশবপুরে মন্দিরে চুরি, ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও পূজাসামগ্রী লুট

ডেস্ক নিউজ : জয় দাশ | যশোর নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত১২ অক্টোবর রোববার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে বিভিন্ন বিগ্রহের স্বর্ণালংকার ও মূল্যবান পূজাসামগ্রী চুরি করে নিয়ে যায়।

 

মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চোরেরা কালীমন্দির, জগন্নাথ মন্দির ও শিবমন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কষ্টিপাথরের তৈরি শালগ্রাম শিলা, স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে।

 

বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ বলেন, “রোববার রাতে চোরেরা মন্দিরের তিনটি অংশের তালা ভেঙে স্বর্ণালংকার ও পূজার সামগ্রী নিয়ে যায়। আমরা থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছি।”

 

 

খবর পেয়ে সোমবার ১৩ই অক্টোবর সকালে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার দাস বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”

 

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘটনাটি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট