বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
অবসরের পরও থামেননি, সাইকেল চালিয়ে ক্লাস নেন সুনিল চন্দ্র দেয়াল টপকে বাড়িতে ঢুকে চুরি? গয়না ও পূজার ৬১ হাজার ৫০০ টাকা খোয়া সিলেটে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা কোলন ক্যান্সারে মারা গেলেন বাঁশখালীর শিক্ষিকা জয়শ্রী মির্জাপুরে নির্মাণাধীন পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার অঙ্কিতা ভট্টাচার্যের কণ্ঠে প্রকাশিত হলো দুর্গাপূজার গান ‘সবার মাঝে এলো মা’ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদুয়া মহাশ্মশানের রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে বিয়ের দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে মৃত্যু, শেষ বিদায়ে বৃষ্টিকে সিঁদুর পরালেন হবু স্বামী দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে পুলিশ-পূজা কমিটির মতবিনিময় রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

কোলন ক্যান্সারে মারা গেলেন বাঁশখালীর শিক্ষিকা জয়শ্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন : বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালীতে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে জয়শ্রী মুহুরী (৪৩) নামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসভবনে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন তিনি।

 

জয়শ্রী মুহুরী বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিনি দক্ষিণ জলদি গ্রামের বাসিন্দা এবং উত্তর জলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশের স্ত্রী।

 

মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

 

তার মৃত্যুতে বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews