রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থায়ী ঠিকানা নেই, প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত মিশনের বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সহায়তায় অসহায় দম্পতি পেল নতুন গৃহ চট্টগ্রাম দক্ষিণ বাগীশিকের অভিষেক,গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণ নাসিরনগরে হিন্দু পরিবারে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সুমন দাশের প্রয়াত পিতার স্মরণে এসভিএস জবি শাখার বিশেষ প্রার্থনা সভা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারসহ হিন্দু মহাজোটের ৪ দফা দাবি নবীনগর মহাশ্মশানে পূজায় বাধা ও ভয়ভীতির অভিযোগ দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং

নাসিরনগরে হিন্দু পরিবারে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেন : নিহারেন্দু চক্রবর্তী | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৩০ লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি, মারধর এবং গভীর রাতে বাড়িতে হামলা-ভাংচুরের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এক ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভলাকুট ইউনিয়নের সাধন গ্রামের ভুক্তভোগী রিপন সরকার ও তার পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রিপন সরকার, মোক্তার মিয়া, মাহবুবুর রহমান, আফতাব মিয়া, মাসুক ভূঁইয়া ও মেজবাহ উদ্দিনসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্ববিরোধকে কেন্দ্র করে রিপন সরকার ও তার পরিবারের সদস্যদের দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি গভীর রাতে তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।

ভুক্তভোগী রিপন সরকার অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে তার আগে থেকেই মামলা-মোকদ্দমা চলছে। এসব বিরোধের জেরে তাকে বিভিন্ন সময়ে হয়রানি ও মারধর করা হয়েছে। একপর্যায়ে তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

রিপন সরকার বলেন, ‘হামলা-ভাংচুরের ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।’

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী আলাল মিয়া, খালেক মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বক্তারা বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews