রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্থায়ী ঠিকানা নেই, প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত মিশনের বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সহায়তায় অসহায় দম্পতি পেল নতুন গৃহ চট্টগ্রাম দক্ষিণ বাগীশিকের অভিষেক,গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণ নাসিরনগরে হিন্দু পরিবারে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সুমন দাশের প্রয়াত পিতার স্মরণে এসভিএস জবি শাখার বিশেষ প্রার্থনা সভা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারসহ হিন্দু মহাজোটের ৪ দফা দাবি নবীনগর মহাশ্মশানে পূজায় বাধা ও ভয়ভীতির অভিযোগ দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং

সুমন দাশের প্রয়াত পিতার স্মরণে এসভিএস জবি শাখার বিশেষ প্রার্থনা সভা

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : জবি প্রতিনিধি

সনাতন বিদ্যার্থী সংসদ (SVS), জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে সাপ্তাহিক ধর্মচক্র ও বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

ধর্মচক্রের শুরুতে মঙ্গলাচরণ ও বেদপাঠের পর শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, প্রশ্নোত্তর পর্ব, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। ভক্তিমূলক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় জ্ঞানচর্চা, আত্মিক চেতনা, নৈতিক মূল্যবোধ ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। সত্য সনাতন টিভি

 

বিশেষ প্রার্থনা সভা উপলক্ষে প্রয়াতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে প্রয়াত আত্মাদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মার শান্তি ও সদ্গতি কামনা করেন উপস্থিত শিক্ষার্থীরা। এ সময় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এক আবেগঘন ও নীরব পরিবেশের সৃষ্টি হয়।

কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব এবং SVS, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সুমন কুমার দাশের প্রয়াত পিতার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যনির্বাহী সদস্য ধৃতিকা রানীর প্রয়াত পিতার আত্মার শান্তি ও সদ্গতি কামনাতেও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

 

আয়োজকরা বলেন, “প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত গভীর। প্রয়াতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও মানবিকতার প্রকাশ। আমরা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি প্রয়াত আত্মাদ্বয়কে শান্তি ও সদ্গতি দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময় অতিক্রম করার শক্তি ও মানসিক প্রশান্তি প্রদান করুন।”

তারা আরও বলেন, “ধর্মচক্র শুধু ধর্মীয় জ্ঞানচর্চার একটি আয়োজন নয়; এটি শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করার একটি মাধ্যম। সুখ-দুঃখে একে অপরের পাশে থাকার চেতনাকে ধারণ করেই আমাদের এ আয়োজন।”

অনুষ্ঠান শেষে প্রয়াতদের আত্মার শান্তি ও সদ্গতি কামনায় প্রার্থনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আত্মিক উন্নয়ন, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে নিয়মিত ধর্মচক্র, ধর্মীয় জ্ঞানচর্চার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews