শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রোমারিওকে ধর্ম অবমাননায় ফাঁসানোর চেষ্টা, অজপানন্দ সাধু সহ ৭ জনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে ড্রামে ভাসছিল নিরঞ্জন চন্দ্রের মরদেহ বাঁশখালীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে প্রথম আয়ুশী দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাফিতি স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত ১৮তম বিজেএসে বিচারক হলেন চৈতি, এর আগে ১৬তম পরীক্ষায় স্বামীও হয়েছিলেন বিচারক নন্দনকানন পূজা উদযাপন পরিষদের কমিটিতে ‘অহিন্দু’ সদস্য, ক্ষোভ সনাতনীদের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী রাউজানে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে মতবিনিময় সভা বাগেরহাটে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ

দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাফিতি

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে নিহত পোশাকশ্রমিক দিপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাফিতি অঙ্কন করা হয়েছে।

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যোগে আঁকা এই গ্রাফিতিতে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের মাধ্যমে ন্যায়বিচার, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

 

গ্রাফিতিটির অবস্থান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী এলাকায় জেলা ও দায়রা জজের বাংলোর সামনে।

 

২০২৫ সালের ১৮ ডিসেম্বর রাতে ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে র‍্যাব জানায়, দিপু চন্দ্র দাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তারা পায়নি। সত্য সনাতন টিভি

 

ঘটনাটি নিয়ে দেশজুড়ে আলোচনা ও প্রতিবাদ হয়। পরবর্তী সময়ে হত্যাকাণ্ডের বিচার দাবিতেও বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করেছে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় অঙ্কিত এই গ্রাফিতির মাধ্যমে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের স্মৃতি এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews