বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা

  • প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি 

 

ফরিদপুরে শুরু হয়েছে গণেশ পূজা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে শহরের মহিম স্কুল মাঠে চার দিনব্যাপী এবং সনাতনী ঐক্য ধারার উদ্যোগে গৌর-গোপাল আঙ্গিনা মাঠে তিন দিনব্যাপী এ পূজার আয়োজন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত ভক্ত অংশ নেন। পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

উদ্বোধনী দিনে মঙ্গলঘট স্থাপন, পূজা ও পুষ্পাঞ্জলি, মহাপ্রসাদ বিতরণ, ভক্তিমূলক গণেশ বন্দনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সন্ধ্যা আরতি ও সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।

 

আয়োজকরা জানান, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি এ আয়োজন সনাতনী সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

 

এদিকে পূজা উপলক্ষে মহিম স্কুল মাঠে চার দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। সেখানে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

 

অন্যদিকে গৌর-গোপাল আঙ্গিনা মাঠে সনাতনী ঐক্য ধারার আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠান আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews