শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি: সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ 

 

বরিশাল নগরীতে দৈনিক সমকাল কার্যালয় থেকে সাংবাদিক ও সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর পেয়ারা রোডের একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সমকাল কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

বরিশাল মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই মেহেদি হাসান জানান, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সমকাল কার্যালয়ের ভেতরে রশিতে ঝুলন্ত অবস্থায় পুলক চ্যাটার্জির মরদেহ পাওয়া যায়।

 

৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জি একসময় দৈনিক সমকালের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের তথ্য অনুযায়ী, প্রায় ২০২৩ সালের দিকে তিনি সমকাল থেকে অব্যাহতি পাওয়ার পর বেকার ছিলেন। তিনি স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।

 

পুলক চ্যাটার্জির ভাই ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি জানান, চাকরি না থাকার কারণে তাঁর ভাই কিছুটা হতাশ ছিলেন। তবে তাঁর স্ত্রী নিলোৎপলা মুখার্জি বলেন, চাকরি হারানোর পর তিনি হতাশ থাকলেও এ কারণে আত্মহত্যা করবেন এমনটি কেউ ভাবেননি।

 

জানা গেছে, সমকাল কার্যালয়ের একটি বিকল্প চাবি পুলক চ্যাটার্জির কাছে ছিল এবং তিনি মাঝে মাঝে সেখানে এসে বসতেন। শুক্রবার সন্ধ্যায় তাঁর স্ত্রী ফোনে যোগাযোগ করতে না পেরে বিষয়টি সমকাল কার্যালয়ের কর্মকর্তাদের জানান। পরে কার্যালয়ে গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। দরজার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

 

তাঁর মৃত্যুর ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেটি তদন্ত ও সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে পুলিশ ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে; মৃত্যুর চূড়ান্ত কারণ সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews