শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে ছেলের অন্নপ্রাশনে মহানামযজ্ঞের আয়োজন

চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

 

চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ব্যঙ্গ এবং সনাতন ধর্মীয় বিশ্বাস ও প্রতীকের অবমাননা করা হয়েছে এমন অভিযোগে যমুনা টেলিভিশনের সাংবাদিক আল-আমিন শিকদারের একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

 

সম্প্রতি দেওয়া ওই পোস্টে আল-আমিন শিকদার লেখেন, “পেমে ব্যর্থ? চাকরি নেই? জীবনে শান্তি নেই? বউ চলে গেছে?” এরপর তিনি লেখেন, “আমিই জলন্ত উদাহরণ চলে আসুন বাবার দরবারে।”

 

পোস্টের সঙ্গে থাকা ছবিতে তাকে গেরুয়া পোশাক, রুদ্রাক্ষের মালা ও কপালে তিলক পরা অবস্থায় দেখা যায়। ছবির পেছনে ‘বাবা সব জানেন’সহ বিভিন্ন লেখা ও ধর্মীয় প্রতীকও রয়েছে। সত্য সনাতন টিভি

 

পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ব্যবহারকারী এর সমালোচনা করেন। তাদের কেউ কেউ দাবি করেন, পোস্ট ও ছবির উপস্থাপনায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে ব্যঙ্গ করার পাশাপাশি সনাতন ধর্মীয় পোশাক, প্রতীক ও বিশ্বাসকে অবমাননাকরভাবে তুলে ধরা হয়েছে।

 

তবে এ বিষয়ে আল-আমিন শিকদারের কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

 

এদিকে, পোস্টটি বর্তমানে সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলে আর দেখা যাচ্ছে না। তবে এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টটি কেন সরানো হয়েছে, সে বিষয়েও কোনো ব্যাখ্যা জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews