বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে ছেলের অন্নপ্রাশনে মহানামযজ্ঞের আয়োজন সবুজের বুকে শান্তির প্রতীক দীঘিনালা কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে ভক্তির জোয়ার খুলনায় হিন্দু ছাত্র মহাজোটের ৪৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দির ও ঠাকুরঘরে চুরি মহেশখালীতে বাড়িতে ঢুকে গৃহবধূ শিল্পী শীলকে ছুরিকাঘাতে হত্যা প্রকৃতির কোলে দেবালয়: বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দির চকরিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে মহোৎসব ও মহানামযজ্ঞ গীতা ও নৈতিক শিক্ষায় নতুন প্রজন্ম গড়ছেন তাপস দাশ দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ছেলের অন্নপ্রাশনে মহানামযজ্ঞের আয়োজন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজার জেলার রামু উপজেলার রাজারকুল রামুর পূর্ব ধর পাড়ায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নয়ন ধর ও জয়তী ধরের প্রথম পুত্র শ্রীমান ঋষিব ধর শৌনকের শুভ অন্নপ্রাশন এবং উপলক্ষে আয়োজিত সার্বজনীন শ্রীশ্রী অধিবাস কীর্তন, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

গত ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (০৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ) সোমবার সন্ধ্যায় শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস কীর্তন পরিবেশনার মধ্য দিয়ে এই আধ্যাত্মিক উৎসবের সূচনা হয়। উৎসবে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারীর পূর্ব শিকারপুরের শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ ১০৮ শ্রীপদ স্বরূপ দাশ বাবাজী।তিন দিনব্যাপী এই অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন মঙ্গলবার ভোর থেকে অহোরাত্র মহানামযজ্ঞের সূচনা হয়। দুপুরে আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদনের পর রাতেও দূর-দূরান্ত থেকে আসা শত শত ভক্ত মহাপ্রসাদ গ্রহণ করেন।

 

গত ২২ ভাদ্র (০৯ সেপ্টেম্বর) বুধবার সকালে মহানামযজ্ঞের পূর্ণাহুতি এবং বৈষ্ণব বিদায়ের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই মাঙ্গলিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।সমগ্র অনুষ্ঠানটি মতি রঞ্জন ধরের বাড়ী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শ্রীশ্রী মা মগধেশ্বরী মন্দির ও মহাপুণ্য মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী শয়ন ধর। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি এবং শৌনকের পিতা-মাতা উপস্থিত সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews