মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সবুজের বুকে শান্তির প্রতীক দীঘিনালা কেন্দ্রীয় শ্রী শ্রী সনাতন শিব মন্দিরে ভক্তির জোয়ার খুলনায় হিন্দু ছাত্র মহাজোটের ৪৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি শ্রীমঙ্গলে দুই রাতে আট মন্দির ও ঠাকুরঘরে চুরি মহেশখালীতে বাড়িতে ঢুকে গৃহবধূ শিল্পী শীলকে ছুরিকাঘাতে হত্যা প্রকৃতির কোলে দেবালয়: বোয়ালখালী শ্রী শ্রী নারায়ন মন্দির চকরিয়ায় জন্মাষ্টমী উপলক্ষে মহোৎসব ও মহানামযজ্ঞ গীতা ও নৈতিক শিক্ষায় নতুন প্রজন্ম গড়ছেন তাপস দাশ দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বান্দরবানে জন্মাষ্টমীর শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের সাজে নজর কাড়ল দুই তরুণী জন্মাষ্টমীতে হিন্দু মহাজোটের দিনব্যাপী কর্মসূচি, সংখ্যালঘু নিরাপত্তা ও সংরক্ষিত আসনের দাবি

খুলনায় হিন্দু ছাত্র মহাজোটের ৪৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

প্রতিবেদক : অনিক দাশ | অনলাইন সংস্করণ

 

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের খুলনা জেলা শাখার ৪৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক বছরের জন্য অনুমোদিত এই কমিটিতে শুভ রায় চৌধুরীকে সভাপতি এবং গৌরব পালকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

গতকাল ৭ সেপ্টেম্বর সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সজীব কুন্ডু তপু ও সাধারণ সম্পাদক নিলয় পাল আদরের স্বাক্ষরিত এক প্যাডে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে ধ্রুব মন্ডলকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন সঞ্জয় দেবনাথ, সুবোধ বিশ্বাস, জয় সেন, সুমন পাল ও পার্থ প্রতিম সরকার।

 

কমিটিতে নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কৃষ্ণ কুমার মিস্ত্রি। সিনিয়র সহসভাপতি অনিক কুমার দাস। সহসভাপতি হয়েছেন রাজু সরকার, পিকলু গাইন ও শংকর সরকার।

 

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব মন্ডল এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রান্ত শীল, হৃদয় গাইন ও সুপ্রিম বিশ্বাস দায়িত্ব পেয়েছেন। কোষাধ্যক্ষ বিকাশ সাহা এবং সহকোষাধ্যক্ষ ইন্দ্রজিৎ বিশ্বাস।

 

সাংগঠনিক সম্পাদক অরিন্দম সরকার, সহসাংগঠনিক সম্পাদক কঞ্চন মন্ডল ও সৌরভ মন্ডল, দপ্তর সম্পাদক শ্রাবণ বাগল এবং সহদপ্তর সম্পাদক আকাশ দাসকে রাখা হয়েছে।

 

এ ছাড়া প্রচার সম্পাদক ঋতুপর্ণা মন্ডল, সহপ্রচার সম্পাদক অনিক কুমার ও বাঁধন রায়; মহিলা বিষয়ক সম্পাদিকা ভাবা রাণী বিশ্বাস এবং সহমহিলা বিষয়ক সম্পাদিকা সুস্মিতা সাহা ও বৈশাখী হালদার দায়িত্ব পেয়েছেন।

 

সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বিজন বিশ্বাস, সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জয়ন্ত দাস, ধর্ম বিষয়ক সম্পাদক স্বর্ণা হালদার ও সহধর্ম বিষয়ক সম্পাদক প্রসেন রাজ কমিটিতে রয়েছেন।

 

সাংস্কৃতিক সম্পাদক রাতুল সরকার, সহসাংস্কৃতিক সম্পাদক বাদল কবিরাজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিমেল রায় চৌধুরী এবং সহশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুজয় কুমার পাল দায়িত্ব পেয়েছেন।

 

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে জয়ন্ত রায়কে। এ পদে সহসম্পাদক সাগর পাল। ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক প্রান্তর গোলদার এবং সহত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক দীপ্ত কুমার দাস।

 

কমিটির সদস্য হিসেবে রয়েছেন জয় বালা, মলয় রায়, প্রিন্স বিশ্বাস, দিপ্ত দাস, বাশ্রী পাল ও শুভময় বাছাড়।

 

নবগঠিত কমিটির সভাপতি শুভ রায় চৌধুরী বলেন, তাঁকে খুলনা জেলা শাখার সভাপতি মনোনীত করায় কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি তিনি কৃতজ্ঞ। ‘হিন্দু স্বার্থে একমত’ মূলমন্ত্রকে ধারণ করে খুলনা জেলার হিন্দু ছাত্রদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় অধিকার রক্ষায় কাজ করার কথা জানান তিনি।

 

সাধারণ সম্পাদক গৌরব পাল বলেন, খুলনার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। সনাতনী ছাত্রদের যৌক্তিক দাবি আদায়ে সংগঠনের পক্ষ থেকে কাজ করার কথাও জানান তিনি।

 

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবগঠিত খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews