
নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হরিপুর এলাকার স্থায়ী বাসিন্দা বিরণ আচার্য্য গুরুতর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। চট্টগ্রামের কালুঘাট এলাকায় অস্থায়ীভাবে বসবাসকারী বিরণ আচার্য্য বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এরই মধ্যে তাঁর চিকিৎসায় পরিবারের সঞ্চিত অর্থের বড় একটি অংশ ব্যয় হয়েছে। চিকিৎসা চালিয়ে যেতে আরও বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হলেও আর্থিক সংকটের কারণে তা বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
পরিবারের সদস্যরা জানান, বিরণ আচার্য্যকে সুস্থ করে তুলতে চিকিৎসা অব্যাহত রাখা জরুরি। এ অবস্থায় তাঁর চিকিৎসার জন্য সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তাঁরা।
তাঁদের ভাষ্য, একজন অসুস্থ মানুষের জীবন বাঁচাতে সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সহায়তার মাধ্যমে বিরণ আচার্য্যের চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে আশা করছে পরিবার।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
বিকাশ (পার্সোনাল): ০১৮৮৪-২৪১৪৭০
নগদ (পার্সোনাল): ০১৮৫৬-৮৯৫৪৯৯
মানবিক বিবেচনায় বিরণ আচার্য্যের চিকিৎসায় সহযোগিতার জন্য সমাজের হৃদয়বান মানুষদের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর পরিবার।