শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ 

 

বাংলাদেশে সম্প্রতি হিন্দু পরিবারকে লক্ষ্য করে হামলার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়টি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

 

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দু পরিবারকে উদ্দেশ্য করে হামলার অভিযোগ নিয়ে প্রশ্ন ওঠে। সাংবাদিকেরা জানতে চান, এসব ঘটনার ক্ষেত্রে বাংলাদেশ সরকার কী ধরনের ব্যবস্থা নিচ্ছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না।

 

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব সংশ্লিষ্ট সরকারের। বাংলাদেশের সরকারকে এ দায়িত্ব আরও দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

 

ব্রিফিংয়ে বাংলাদেশে সাম্প্রতিক মানবিক পরিস্থিতির পাশাপাশি হিন্দু পরিবারগুলোকে উদ্দেশ্য করে হামলার অভিযোগের প্রসঙ্গও তুলে ধরা হয়। এসব ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন করা হয়।

 

এর পরিপ্রেক্ষিতে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে। বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

 

ভারতের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও বিভিন্ন হামলার ঘটনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews