মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত রংপুরের, মাহিগঞ্জে গোবিন্দ মন্দিরে গীতা স্কুলের উদ্বোধন, শিশু-কিশোরদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল

বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি 

 

আগামী এক বছরের জন্য বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে জয় দেব নাথ এবং সাধারণ সম্পাদক হিসেবে বিনোদ দে (অয়ন) দায়িত্ব পেয়েছেন।

 

সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী এক বছর সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নবনির্বাচিত সভাপতি জয় দেব নাথ ও সাধারণ সম্পাদক বিনোদ দে (অয়ন)সহ নবগঠিত কমিটির সকল দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

 

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা অনুসরণ করে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে ছাত্রসমাজের মধ্যে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তারা সক্রিয় ভূমিকা রাখবে।

 

নতুন দায়িত্বকে সামনে রেখে নবনিযুক্ত নেতৃবৃন্দ সংগঠনের বৃহত্তর স্বার্থে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও ঐক্যের সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা করা হয়েছে। স্বজাতির স্বার্থ, অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় চট্টগ্রাম জেলা শাখার নতুন নেতৃত্ব দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

 

ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সহযোগিতা, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্বশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, চট্টগ্রাম জেলা শাখাকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews