মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের ২০২৬ সালের নতুন কমিটি গঠন রাজারকুলে ঋষিব ধর শৌনকের অন্নপ্রাশন উপলক্ষে তিন দিনব্যাপী মহানামযজ্ঞের আয়োজন গোপালগঞ্জে দুই হিন্দু শিক্ষার্থীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার মূলহোতা বাঁশখালীতে স্বর্ণ ব্যবসায়ী ও সমাজসেবক তড়িৎ গুহের ওপর হামলার অভিযোগ, বিচার দাবি ‘পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে’ লালপুরে চাঁদা দাবির চিঠি, আতঙ্কে ৫ হিন্দু পরিবার জয়পুরহাটে জমি বিরোধে ছোট ভাইকে হাতুড়িপেটা করে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় জামিন পেলেও এখনো মুক্তি মেলেনি রামুতে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু অভিষেক, চণ্ডীপাঠ ও গীতাপাঠ অনুষ্ঠিত বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি ঘোষণা কক্সবাজারে প্যারাসেইলিং এ আকাশ থেকে সমুদ্রে পড়ে সৌভিক রায় নামে পর্যটকের মৃত্যু

জয়পুরহাটে জমি বিরোধে ছোট ভাইকে হাতুড়িপেটা করে হত্যা, বড় ভাইয়ের যাবজ্জীবন

  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ 

 

জয়পুরহাটের পাঁচবিবিতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যার মামলায় বড় ভাই অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও এক মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

 

রোববার (২ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. তসরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত অশোক কুমার দাস পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের ফনিন্দ্রনাথ দাসের ছেলে।

 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, নিহত সিদ্ধেশ্বর দাস ছিলেন পেশায় লোহার কর্মকার। দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে তার বড় ভাই অশোক কুমার দাসের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২০০৯ সালের ১৬ নভেম্বর দুপুরে একটি মর্মান্তিক ঘটনা ঘটে।

 

সেদিন কামারশালায় কাজ শেষে দোকানের সামনের বেঞ্চে বিশ্রাম নিচ্ছিলেন সিদ্ধেশ্বর। এ সময় সেখানে উপস্থিত হন তার বড় ভাই অশোক। একপর্যায়ে দোকানে থাকা ভারী হাতুড়ি দিয়ে সিদ্ধেশ্বরের মাথায় সজোরে আঘাত করেন তিনি। স্থানীয়রা ঘটনাটি দেখে অশোককে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি সেখান থেকে পালিয়ে যান।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত সিদ্ধেশ্বরকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১০ সালের ২৯ মার্চ সিদ্ধেশ্বরের মৃত্যু হয়।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী কামনা রানী বাদী হয়ে পাঁচবিবি থানায় অশোক কুমার দাসের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

 

দীর্ঘ সময় ধরে মামলার বিচারিক কার্যক্রম, সাক্ষ্যগ্রহণ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে রোববার আদালত অশোক কুমার দাসকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews