মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গৃহবধূ উদ্ধার: পারিবারিক সমঝোতায় ফিরে গেলেন স্বামীর কাছে উখিয়ায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির নতুন উপজেলা সংসদ গঠন বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার নরসিংদী সরকারি মহিলা কলেজে উপাসনালয় চায় হিন্দু শিক্ষার্থীরা, ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা চট্টেশ্বরী কালীমন্দির: শতাব্দীপ্রাচীন ঐতিহ্য, মুক্তিযুদ্ধের বেদনা ও অবিনাশী বিশ্বাসের প্রতীক রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত গোসাইলডাঙ্গা শ্মশান কালীবাড়ি মন্দিরে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার মূল হোতা ১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে নিয়ামতপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে গীতা স্কুল উদ্বোধন ধর্মীয় মন্ত্র জপের জেরে নারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

ধর্মীয় মন্ত্র জপের জেরে নারী হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় এক নারীকে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত দাবি করেছেন, ওই নারী ধর্মীয় মন্ত্র জপ করছিলেন, এতে ক্ষুব্ধ হয়ে তিনি হত্যাকাণ্ড ঘটান। তবে এই তথ্য আদালতে দেওয়া জবানবন্দি ও পুলিশি তদন্তের অংশ; মামলার বিচার এখনো শেষ হয়নি।

 

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার পয়ারী দ্বিতীয় খণ্ড গ্রামের বাসিন্দা রেনু রানী সেন (৫২) গত ২২ জুন বিকেলে নাতিকে স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

 

পরদিন স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তারাকান্দা উপজেলার তিয়রকান্দি বাজারসংলগ্ন একটি কালভার্টের পাশের ডোবা থেকে কচুরিপানার নিচে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্বামী ননী চন্দ্র সেন তারাকান্দা থানায় হত্যা মামলা করেন।

 

তদন্তের একপর্যায়ে পুলিশ তিয়রকান্দি গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম (২২)-কে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মাজহারুল ইসলাম বলেছেন, ঘটনার সময় রেনু রানী সেন ধর্মীয় মন্ত্র জপ করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয় এবং একপর্যায়ে তিনি তাঁকে পানিতে চেপে ধরে হত্যা করেন। পরে মরদেহ কালভার্টের নিচে কচুরিপানার মধ্যে ফেলে রাখেন বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন।

 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ জানান, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তিনি জবানবন্দি দেন।

 

তবে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিচারিক প্রক্রিয়ার একটি অংশ। মামলার চূড়ান্ত নিষ্পত্তি আদালতের রায়ের মাধ্যমে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews