শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মহান নেতা ও বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) জাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

সকালে উপজেলা সদরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী নারী-পুরুষ র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং অংশগ্রহণকারীরা বিরসা মুন্ডার আদর্শ ও আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

পরে সদর ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি বাসন্তি টপ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রতন।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, আদিবাসী যুব পরিষদের সভাপতি নকুল পাহান, আদিবাসী নারী পরিষদ নিয়ামতপুরের আহ্বায়ক শুভ্রা এক্কা, যুগ্ম আহ্বায়ক ফারাজ মনি, আদিবাসী যুব পরিষদ নিয়ামতপুরের প্রতিনিধি প্রসেনজিত বারোয়ার, পাড়ইল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেন্টু সরেন, নিয়ামতপুর ইউনিয়ন শাখার যীষু সরেন, শ্রীমন্তপুর ইউনিয়ন শাখার সন্তোষ লাকড়া, বাহাদুরপুর ইউনিয়ন শাখার মানিক এক্কা এবং আদিবাসী ছাত্র পরিষদ নিয়ামতপুর শাখার যুগ্ম আহ্বায়ক স্বপন মাহাতো।

 

বক্তারা বলেন, বিরসা মুন্ডা ছিলেন আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃৎ। তাঁর সংগ্রাম, আত্মত্যাগ ও আদর্শ আজও আদিবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অনুপ্রেরণার উৎস। তারা ভূমি, বন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে সমঅধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews