1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রী অদিতি রানী দাসের চিকিৎসায় সহযোগিতার আহ্বান। আদালত এলাকায় হামলা-ভাঙচুর মামলা: ডিবি সরিয়ে পিবিআইকে দায়িত্ব নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরার নতুন কর্মজীবন শুরু। ফরিদপুরে নতুন সংগঠন “সনাতনী ঐক্য ধারার” আত্মপ্রকাশ পুকুর খননে উদ্ধার প্রাচীন কষ্টি পাথরের দূর্গা মূর্তি, উল্লাপাড়ায় চাঞ্চল্য লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান। অপসংস্কৃতির বিরুদ্ধে সনাতনী গানের বার্তা দিচ্ছে ‘ত্রিলোকেশ্বর’ মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীকে পিটিয়ে হত্যা

আদালত এলাকায় হামলা-ভাঙচুর মামলা: ডিবি সরিয়ে পিবিআইকে দায়িত্ব

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে সরিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।

 

মামলার বাদী আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই খানে আলম। তার আবেদনের পর শুনানি শেষে আদালত তদন্ত সংস্থা পরিবর্তনের নির্দেশ দেয়। এতদিন মামলাটির তদন্ত করছিল চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।

 

বাদীপক্ষের আইনজীবী ও মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ কারণে তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করে নতুন তদন্ত সংস্থা নিয়োগের আবেদন করা হয়। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয়।

 

শুনানিতে উপস্থিত ছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল।

 

বাদীপক্ষ জানায়, মামলায় ১১৬ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে দীর্ঘ সময়েও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেন বাদীর আইনজীবী।

 

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী-এর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরপর আদালত প্রাঙ্গণে তার অনুসারীরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে কারাগারে নেওয়া হয়।

 

এ সময় আদালত সড়কে থাকা কয়েকটি মোটরসাইকেল ও যানবাহনে ভাঙচুর চালানো হয়। পরে সাধারণ আইনজীবী ও আদালত কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ।

 

ঘটনার পর ২৯ নভেম্বর নগরীর কোতোয়ালি থানায় আলিফের বাবা জামাল উদ্দিন হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৩১ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাত আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করা হয়। মামলাটিতে অভিযোগ গঠন শেষে বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে।

 

এ ছাড়া আদালত এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশ সদস্যদের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ পৃথক আরও তিনটি মামলা দায়ের করে। এসব মামলায় মোট ৭৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় প্রায় ১ হাজার ৪০০ জনকে আসামি করা হয়েছে। হত্যা মামলাটি ছাড়া অন্য সব মামলা এখনো তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট