বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নিয়ামতপুরে ২৩ বছর বয়সী যুবক নিখোঁজ, পরিবারের উদ্বেগ।

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জারুল্যাপুর গ্রামের ২৩ বছর বয়সী সুজিত কুজুর নিখোঁজ হয়েছেন। গত ০৩ মে ২০২৬, রবিবার সকালে গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন বলে জানিয়েছে তার পরিবার।

 

পরিবারের তথ্য অনুযায়ী, সুজিত কুজুর গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার বাদামতলী এলাকায় যান। সেখানে কয়েকদিন কাজ করার পর তিনি বাড়ি ফেরার জন্য রওনা দেন। তবে ফেরার পথে তিনি ভুল স্টেশনে নেমে যান এবং এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল পাতলা কালো রেইনকোট ও কালো ফুল প্যান্ট। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে স্বজনরা।

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি তার কোনো সন্ধান পান বা তাকে দেখে থাকেন, তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে:

০১৮৬৯৫৮৩৮১২ ও ০১৯৯৯৮৪১১৫২।

 

উল্লেখ্য, সুজিত কুজুর পূর্বে একসময় মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগেছিলেন। তবে পরবর্তীতে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছিলেন বলে পরিবার জানিয়েছে।

 

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্বজনরা দ্রুত তার সন্ধান পাওয়ার আশায় বিভিন্ন স্থানে খোঁজ চালিয়ে যাচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews