শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের দলিত হরিজন সম্প্রদায় থেকে উঠে এসে জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মান অর্জন চট্টগ্রামে শ্মশান কালী মন্দিরে চুরি, স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট ওসির দাপটে দিশেহারা সংখ্যালঘু পরিবার আদিনাথ মন্দির সংলগ্ন পাহাড়ে অভিযান: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কয়েকজন পুলিশের কাছে সোপর্দ ২০০ বছরের ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ শ্মশানের পক্ষে আদালতের রায়, উন্নয়নকাজে আর বাধা নেই মাহিলারা সরকার মঠ: ইতিহাস, স্থাপত্য ও লোকবিশ্বাসের অনন্য সাক্ষী সূর্য সেনের সহযোদ্ধা অনুরূপচন্দ্র: ইতিহাসের আড়ালে থাকা এক বিপ্লবীর গল্প ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেপ্তার; বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলার অভিযো দূর্জয় দাসের জন্মদিনে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ

চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার

  • প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১০ মে রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

 

বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

 

আদালত সূত্র জানায়, এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর এ বিষয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। পরে রুলের চূড়ান্ত শুনানি শেষে রায়ের দিন ধার্য করা হয়। সত্য সনাতন টিভি

 

রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ৩০ এপ্রিল হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা করেন চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান। মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনকে আসামি করা হয়। পরে একই বছরের ২৫ নভেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। সত্য সনাতন টিভি

 

এদিকে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। অভিযোগ রয়েছে, তাঁকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews