বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা।

  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

গত ৮ মে ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার বগুড়ার বিশ্ব মানবতার কল্যাণ, দেশ-মাতৃকার শান্তি ও জাতির মঙ্গল কামনায় দুপচাঁচিয়া উপজেলার খানপুর সার্বজনীন শ্রী শ্রী নিতাই গৌর সেবা সংঘ আশ্রম মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এক দিনব্যাপী অষ্ট প্রহর পদাবলী কীর্তন উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সংসদ সদস্য জনাব আব্দুল মহিত তালুকদার। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে এমপি মহিত তালুকদার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হাজার বছর ধরে এদেশে সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। পারস্পরিক সৌহার্দ্য ও শ্রদ্ধাবোধই আমাদের শক্তি। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনা ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ। এছাড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

উৎসবকে কেন্দ্র করে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন, গুণীজন ও বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে আয়োজন করা হলেও সকল ধর্ম-বর্ণের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা মিলনমেলায় পরিণত হয়।

 

আয়োজকরা জানান, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অষ্টপহরব্যাপী লীলা কীর্তন ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews