মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নিয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মিরসরাইয়ে অবসর নেওয়া শিক্ষককে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যা ভেদরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে প্রশাসন কিশোরগঞ্জ সদর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের ৫১ সদস্যের কমিটি ঘোষণা শত বাধা পেরিয়ে হরিজন পল্লীর কৃষ্ণা রানী এখন সফল উদ্যোক্তা সনাতন ঋষি আশ্রমে JHP প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ সর্বপ্রথম মেধস মুনির আশ্রমে হয়েছিল শারদীয় দুর্গাপূজা আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে, চালক চন্দন দত্তের মৃত্যু চট্টগ্রাম মহানগরে হিন্দু ছাত্র সংহতির নতুন কমিটি

সদরপুরে গলায় ফাঁস অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

 

ফরিদপুরের সদরপুর উপজেলায় গলায় ফাঁস অবস্থায় জোসনা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৬ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে জোসনা বিশ্বাস নিজ বাড়ি থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণ নিয়ে সদরপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় তার মেয়ে সাধনা বিশ্বাস ও ছেলে অমিত বিশ্বাসসহ স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৩০৮, তারিখ ০১/০৫/২০২৬) দায়ের করা হয়। সত্য সনাতন টিভি

 

আজ শুক্রবার দুপুরে সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর বিষ্ণুপুর গ্রামের মৃত শিকদারের পুকুরপাড়ের একটি গাব গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জোসনা বিশ্বাসের মরদেহ দেখতে পায় স্থানীয় দুই শিশু। তাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়।

 

খবর পেয়ে সদরপুর থানার এসআই মো. আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করেন। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews