রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল দেবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

 

দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার বহন করবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, প্রতিটি মডেল মসজিদের জন্য মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করছে। এর অতিরিক্ত খরচ সংশ্লিষ্ট মসজিদ কমিটি দান-অনুদানের মাধ্যমে বহন করবে।

 

বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।

 

ধর্মমন্ত্রী বলেন, মডেল মসজিদগুলোর বিদ্যুৎ ব্যয় সরকারি ব্যবস্থাপনায় পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি মসজিদের অনুকূলে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ বিল সরকার থেকে দেওয়া হচ্ছে। এতে মসজিদ পরিচালনায় আর্থিক চাপ কিছুটা কমবে। সত্য সনাতন টিভি

 

এদিকে বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী দেশের ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভার মোট ৪ হাজার ৯০৮টি মসজিদে কর্মরত প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংশ্লিষ্ট জনবলকে সহায়তা দিতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সত্য সনাতন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews