1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সন্ধান মিলেছে ফরিদপুরের ‌হিন্দু কিশোরী নিরুপমা সিকদারের। লাখাইয়ে ধর্মীয় স্থাপনায় মল লেপনের অভিযোগ, এলাকায় ক্ষোভ।। অসহায় বৃদ্ধ মা ও দুই প্রতিবন্ধী মেয়ের বাঁচার আকুতি। অভয়নগরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের। ফরিদপুরে নিরুপমা শিকদার নামে হিন্দু কিশোরী নিখোঁজ। বারদীতে লোকনাথ বাবার তিরোধান উৎসবে তীর্থযাত্রায় নড়িয়া-ঘড়িষার যুব সংঘ। দলদলি চা বাগানে ইসকন ইয়ূথ ফোরামের কৃষ্ণভাবনামৃত প্রচার ও কুইজ প্রতিযোগিতা ফরিদপুরে শ্রীবাস চন্দ্র বিশ্বাস নামে এক সনাতনী কিশোর নিখোঁজ। দুর্জয় দাশগুপ্তের বক্তব্যের সমালোচনা করে সুস্মিতা করের ফেইসবুক পোস্ট। গীতা প্রচার ফাউন্ডেশনের নতুন পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।

ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্বে মরদেহ সৎকার অনিশ্চিত, ময়নাতদন্তের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

 

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এক ব্যক্তির মৃত্যুর পর তার ধর্মীয় পরিচয় ঘিরে দেখা দিয়েছে জটিলতা, যার কারণে মরদেহ সৎকার নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি ও উত্তেজনা।

 

মৃত ব্যক্তির নাম সুব্রত পোদ্দার, যিনি সোহাগ নামেও পরিচিত। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার তেঘড়িয়া গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) রাতে দত্তডাঙ্গা এলাকার একটি আশ্রমে অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই দশক আগে তিনি আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে মুসলিম পরিচয়ে জীবনযাপন করছিলেন। তিনি দুইবার বিয়ে করেন, যার মধ্যে দ্বিতীয় স্ত্রীর ঘরে একটি সন্তান রয়েছে। সত্য সনাতন টিভি

 

তবে মৃত্যুর পরই শুরু হয় বিরোধ। মৃতের মা দাবি করেন, তার ছেলে ধর্মান্তরিত হয়েছেন এ তথ্য তিনি আগে জানতেন না। অন্যদিকে, স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ইসলামী শরিয়াহ অনুযায়ী দাফন দাবি করেন।

 

এদিকে, স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ মরদেহটি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করার উদ্যোগ নেন। কিন্তু সেখানে স্ত্রী উপস্থিত হয়ে দাফনের দাবি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সৎকার কার্যক্রম স্থগিত রাখা হয়। সত্য সনাতন টিভি

 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমজানুল হক জানান, আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে ধর্মীয় পরিচয় ও সৎকার পদ্ধতি নিয়ে এই বিরোধ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট