শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী, চিন্ময়ের জামিন নাকচ দিল্লির প্রেসক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা কক্সবাজার থেকে সাইকেলে নেপাল পাড়ি দিচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার কলকাতায় দুর্গাপূজার প্রস্তুতি জোরকদমে, বৃষ্টি ও মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় প্রতিমাশিল্পীরা গাজীরহাটে বিদ্যালয়ের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার মাথায় ঘোমটা দিয়ে ইসকন মন্দিরে সানি লিওন চন্দ্রনাথ ধাম ও মহন্ত এস্টেটের নিরাপত্তায় ৫০ পুলিশ সদস্য মোতায়েনের আবেদন

বিএনপি নেতা মীর নাছিরের করা ভুয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন,তবে মুক্তি পাচ্ছে না

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন-এর করা এ মামলায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

 

আদালত সূত্র জানায়, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ৭ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে শুনানি হয়েছিল। পরে তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী নাজমুল হক।

 

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালে দায়ের করা এই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, হাটহাজারীর মেখল ইউনিয়নে মীর নাছিরের মালিকানাধীন একটি মৌরশী জমিতে তারা অনধিকার প্রবেশ করে হামলা, ভাঙচুর, গাছপালা কাটা ও মাছ আত্মসাতের ঘটনা ঘটান। পাশাপাশি জমি দখল করে সেখানে মুরগির খামার ও মাছের ঘের স্থাপন করে ভোগদখল করেন, যার ফলে বাদী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।

 

এদিকে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে হত্যা মামলা করেন। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানিয়েছে, ওই সংঘর্ষকে ঘিরে হামলা, ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলাও হয়েছে। আলিফ হত্যা মামলায় ইতোমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং বর্তমানে সাক্ষ্যগ্রহণ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews