মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নিয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মিরসরাইয়ে অবসর নেওয়া শিক্ষককে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যা ভেদরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে প্রশাসন কিশোরগঞ্জ সদর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের ৫১ সদস্যের কমিটি ঘোষণা শত বাধা পেরিয়ে হরিজন পল্লীর কৃষ্ণা রানী এখন সফল উদ্যোক্তা সনাতন ঋষি আশ্রমে JHP প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ সর্বপ্রথম মেধস মুনির আশ্রমে হয়েছিল শারদীয় দুর্গাপূজা আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে, চালক চন্দন দত্তের মৃত্যু চট্টগ্রাম মহানগরে হিন্দু ছাত্র সংহতির নতুন কমিটি

নওগাঁয় ডিবির অভিযানে নারী গ্রেপ্তার, উদ্ধার ৪৩ পিস ইয়াবা

  • প্রকাশিত: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

নওগাঁ শহরে মাদকবিরোধী অভিযানে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে ৪৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

রোববার (১২ এপ্রিল) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবির একটি দল শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শহরের নুনিয়াপট্টি এলাকার খাস নওগাঁ কাঁচাবাজারসংলগ্ন সুইপার কলোনিতে এক নারী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারী পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম রানী বাসফোর (২৮)। তিনি ওই এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রানী বাসফোর জানিয়েছেন, তাঁর স্বামী বাবু বাসফোর বিক্রির জন্য তাঁকে ইয়াবাগুলো সরবরাহ করেছিলেন। প্রতিটি পিস ২৫০ টাকা দরে বিক্রির কথা ছিল। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রানী বাসফোর নওগাঁ বিসিক এলাকায় প্রায় এক বছর ধরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন। তাঁর স্বামীও দীর্ঘদিন ধরে পৌরসভায় একই পেশায় যুক্ত।

 

এ ঘটনায় নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews