শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল নাসিরনগরে সংখ্যালঘু পরিবারকে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ, টয়লেট-পানির পথও বন্ধ আলিফ হত্যা মামলায় সাক্ষ্য দিলেন প্রত্যক্ষদর্শী, চিন্ময়ের জামিন নাকচ দিল্লির প্রেসক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা, মন্দির নির্মাণের ঘোষণা কক্সবাজার থেকে সাইকেলে নেপাল পাড়ি দিচ্ছেন কাপ্তাইয়ের বীর কুমার কলকাতায় দুর্গাপূজার প্রস্তুতি জোরকদমে, বৃষ্টি ও মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় প্রতিমাশিল্পীরা গাজীরহাটে বিদ্যালয়ের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় দশম শ্রেণির ছাত্রী উদ্ধার মাথায় ঘোমটা দিয়ে ইসকন মন্দিরে সানি লিওন চন্দ্রনাথ ধাম ও মহন্ত এস্টেটের নিরাপত্তায় ৫০ পুলিশ সদস্য মোতায়েনের আবেদন

আরেক মামলায় চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখাতে শুনানি, আদেশ অপেক্ষমাণ

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে চট্টগ্রামের একটি আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহর আদালতে এ বিষয়ে শুনানি হয়। সত্য সনাতন টিভি

 

মামলার বাদী সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পিতা। বাদীপক্ষের আইনজীবী নাজমুল হাসান সিদ্দিকী জানান, নালিশি মামলার তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন দাখিল করেছে। এর পরিপ্রেক্ষিতে বর্তমানে কারাগারে থাকা চিন্ময় দাসকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়।

 

শুনানি শেষে আদালত তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে। সত্য সনাতন টিভি

 

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৩ সালে দায়ের হওয়া এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জনকে আসামি করা হয়েছে। তদন্ত শেষে পিবিআই আদালতে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এর আগে আসামিপক্ষের আইনজীবী কেপি শর্মা গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত শুনানির জন্য দিন নির্ধারণ করেন। সত্য সনাতন টিভি

 

এর আগে, ২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। তার বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পাশাপাশি পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও একাধিক মামলা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews