বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

জগন্নাথ হলে কিশোরীলাল রায় চৌধুরীর প্রতিকৃতি উন্মোচন

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ভূমিদাতা ও শিক্ষানুরাগী কিশোরীলাল রায় চৌধুরীর স্মরণে নির্মিত প্রতিকৃতি উন্মোচন এবং তাঁর নামে নামাঙ্কিত অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে।

 

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় হলের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিকৃতি ও অডিটোরিয়ামের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল।

 

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থায়নে নির্মিত এই প্রতিকৃতি উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষার্থীরা অংশ নেন। সত্য সনাতন টিভি

 

বক্তারা বলেন, জগন্নাথ হল প্রতিষ্ঠার পেছনে কিশোরীলাল রায় চৌধুরীর অবদান অনন্য। তাঁর দান ও উদ্যোগে প্রতিষ্ঠিত এই হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তপন চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক নিবাস চন্দ্র মাঝি, গুলশান বাণী পূজা ফাউন্ডেশনের সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য অসীম কুমার রায়। এ সময় রায় চৌধুরী পরিবারের সদস্য ভারতী রানি রায় চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নেপাল চন্দ্র রায় অনুষ্ঠানের শেষে অতিথিদের ধন্যবাদ জানান। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, ১৮৪৮ সালে মানিকগঞ্জের বালিয়াটিতে জন্মগ্রহণ করেন কিশোরীলাল রায় চৌধুরি। পিতা জগন্নাথ রায় চৌধুরীর স্মৃতিকে ধারণ করে ১৮৮৪ সালে তিনি জগন্নাথ কলেজ প্রতিষ্ঠা এবং পরবর্তীতে জগন্নাথ হলের জন্য ভূমি দান করেন। ১৯২৫ সালে তাঁর মৃত্যু হলেও দেশের শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এখনো স্মরণীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews