1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দীপ্র বড়ুয়া ইস্যুতে আইনি নোটিশ রামুতে অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি বন্ধের আহ্বান ককরোচ জনতা পার্টির পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণ,বিদেশি সম্পৃক্ততায় তদন্ত দাবি হেফাজতের ডামুড্যায় বিদ্যালয়ে প্রবেশের সময় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ হিন্দু ছাত্র মহাজোটের ৭ কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সাতকানিয়ায় কিশোর নিখোঁজ, পরিবারের উদ্বেগ

কানুনগোপাড়ায় ‘বেদান্তসার গীতা বিদ্যাপীঠ’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের কানুনগোপাড়া ব্যারিস্টার বাড়িতে আজ ৩ এপ্রিল ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘বেদান্তসার গীতা বিদ্যাপীঠ’। আধ্যাত্মিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এই বিদ্যাপীঠের যাত্রা শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতনী শিক্ষার্থী ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যাপীঠটির প্রতিষ্ঠাতা শ্রী বিজয় চৌধুরী বলেন, “শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান মানুষের জীবনে শান্তি, শুদ্ধতা ও সঠিক পথের দিশা দেয়। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।” সত্য সনাতন টিভি

বিদ্যাপীঠের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী অর্পিতা চৌধুরী ও শ্রী জয়া দেবী। তাঁরা জানান, ভবিষ্যতে এখানে নিয়মিত গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রান্ত রায় অন্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ, চান্দগাঁও শাখার সদস্যরা শ্রী সৈকত পাল, শ্রী পুস্পিতা দাশ, শ্রী দুর্জয় সেন, শ্রী ঐশী ধর ও শ্রী অরনি ধর।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও পর্যালোচনায় ছিলেন শ্রী সৈকত পাল। সত্য সনাতন টিভি

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই “জয় গীতা, জয় শ্রী কৃষ্ণ” ধ্বনিতে মুখরিত করে তোলেন পরিবেশ। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই বিদ্যাপীঠের মাধ্যমে গীতার আলো ঘরে ঘরে পৌঁছে যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট