বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

মঙ্গল শোভাযাত্রার নাম বদলের প্রয়োজন ছিল না: সংস্কৃতিমন্ত্রী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখ উদ্‌যাপনকে কেন্দ্র করে বহুল আলোচিত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন প্রসঙ্গে স্পষ্ট অবস্থান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, ঐতিহ্যবাহী এই শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করার কোনো প্রয়োজন ছিল না। এ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অনর্থক এবং দেশের জন্য বিভাজনমূলক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

 

সংস্কৃতিমন্ত্রী জানান, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভ্রান্তি বা অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি কাম্য নয়। তাই নাম পরিবর্তনের বিষয়টি তিনি সমর্থন করেন না। সত্য সনাতন টিভি

 

তবে আসন্ন পহেলা বৈশাখ উদ্‌যাপনের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি আশ্বাস দেন, অতীতের কোনো ভুল বা বিতর্কিত সিদ্ধান্ত বর্তমান সরকার বহাল রাখবে না। সত্য সনাতন টিভি

 

মন্ত্রী আরও বলেন, এ বছর পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদা ও চিরাচরিত ধারায় উদ্‌যাপন করা হবে। এ লক্ষ্যে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, বাংলা একাডেমি, বিভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

তিনি জোর দিয়ে বলেন, বৈশাখ উদ্‌যাপনে কোনো ধরনের অপসংস্কৃতি বা জীবনবিমুখ কার্যক্রম স্থান পাবে না। বরং দেশজ ঐতিহ্যকে তুলে ধরতেই শোভাযাত্রা, আল্পনা, গান-বাজনা এবং গ্রামীণ মেলার আয়োজন করা হবে।

 

সংস্কৃতিমন্ত্রীর মতে, পহেলা বৈশাখ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐক্য ও পরিচয়ের অন্যতম প্রধান বাহক। তাই এ উৎসবকে ঘিরে সব ধরনের বিভ্রান্তি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews