1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
২০০ টাকার বিনিময়ে অক্সিজেন খুলে নেওয়ার প্রাণ গেল হিন্দু নারীর আইন পেশায় সফলতার দশ পেরিয়ে একাদশ বর্ষে পদার্পণ করেছেন এড. তাপস পোরশায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আদিবাসী নেতা রামলাল কেরকেটার আধুনিক সুরে ধর্মীয় গানের প্রচারে এগিয়ে যাচ্ছে সনাতনী ব্যান্ড “সত্যম” একাত্তরের ক্ষত বুকে নিয়েই বিদায় নিলেন বীরাঙ্গনা টেপরী রাণী ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রী অদিতি রানী দাসের চিকিৎসায় সহযোগিতার আহ্বান। আদালত এলাকায় হামলা-ভাঙচুর মামলা: ডিবি সরিয়ে পিবিআইকে দায়িত্ব নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী উর্মি হীরার নতুন কর্মজীবন শুরু। ফরিদপুরে নতুন সংগঠন “সনাতনী ঐক্য ধারার” আত্মপ্রকাশ পুকুর খননে উদ্ধার প্রাচীন কষ্টি পাথরের দূর্গা মূর্তি, উল্লাপাড়ায় চাঞ্চল্য

তিতাসে তীর্থস্নানে নিখোঁজ শিশু অপর্ণা’র মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার গোকর্ণ ঘাটে তিতাস নদীতে তীর্থস্নানে গিয়ে নিখোঁজ হওয়া শিশু অপর্ণা সূত্রধর (১০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার কিছু আগে, যে স্থানে সে নিখোঁজ হয়েছিল, সেখানেই তার মরদেহ ভেসে ওঠে।

 

অপর্ণা ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পবিত্র অষ্টমী স্নান উপলক্ষে পরিবারের সঙ্গে গোকর্ণ ঘাটে গিয়েছিল সে। সকাল ৮টার দিকে সবার অগোচরে নদীতে ডুব দেওয়ার পর আর পানির ওপরে ভেসে ওঠেনি। সত্য সনাতন টিভি

 

ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে টানা পাঁচ ঘণ্টা তল্লাশি চালায়। তবে সেদিন তার কোনো সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা নদীর পাড়ে অবস্থান করে সন্তানের খোঁজে অপেক্ষা করছিলেন।

 

অবশেষে নিখোঁজের দুই দিন পর শনিবার সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘ সময় পানির নিচে থাকায় দেহটি ফুলে গেছে বলে জানা গেছে। সত্য সনাতন টিভি

 

পুলিশ জানিয়েছে, মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, গোকর্ণ ঘাট এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আওতাধীন। পূর্বে ভুলবশত অন্য থানার নাম উল্লেখ করা হয়েছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট