বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: সরওয়ার জামাল নিজাম।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই উল্লেখ করে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।

 

মঙ্গলবার (১৭ মার্চ) আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে অনুষ্ঠিত ১২৯তম ‘মহাতীর্থ বারুণী স্নান’ উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

সরওয়ার জামাল নিজাম বলেন, সবাই যেন সমান অধিকার ভোগ করে নিজ নিজ ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে, সে পরিবেশ সরকার নিশ্চিত করতে চায়। দেশের বাইরে থেকে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বাস্তব পরিস্থিতি জানতে সমালোচকদের বাংলাদেশে এসে দেখার আহ্বান জানান। সত্য সনাতন টিভি

 

রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা থাকলেও যারা ভোট দেননি, তাদের প্রতিও সহনশীলতা দেখাতে হবে। সবাইকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথাও তিনি উল্লেখ করেন।

 

সরওয়ার জামাল নিজাম আরও জানান, বিএনপি ক্ষমতায় আসার পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে কৃষক কার্ডসহ অন্যান্য প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে মহাতীর্থ বারুণী স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি আশীষ কান্তি চৌধুরীর সভাপতিত্বে ও সম্পাদক ডা. সবুজ কান্তি দেব এবং প্রস্তুতি কমিটির সম্পাদক মাস্টার রতন কান্তি শীলের সঞ্চালনায় আয়োজনটি অনুষ্ঠিত হয়। উদ্বোধক ছিলেন ডা. উজ্জ্বল মিত্র।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রণধীর দত্ত, অশোক কুমার শীল, অ্যাডভোকেট যতীন্দ্র মোহন চৌধুরী, লায়ন সুজিত কুমার দাশ, দোদুল কুমার দত্ত, সদীপ দেবনাথ (সজীব), রবীন্দ্র দেবনাথ রবি, মাস্টার নারায়ণ বরণ সরকার, শফিউল আলম জাকারিয়া চৌধুরী জকু, আব্দুল গফুর, আখতারুন্নবী চৌধুরী, ইলিয়াস করিম ইলু, ইমরান হোসেন এবং পারকি ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews