শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রামগড়ে জগন্নাথ মন্দিরে বর্ণাঢ্য রথযাত্রা রথের দড়িতে শত শত হাত, ‘মাসির বাড়ি’ আদিত্য ধামে প্রভু জগন্নাথের আগমন রথের রশিতে হাজারো হাত, উৎসবে মুখর চট্টগ্রাম ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনের উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত বাগেরহাটে শুরু দেশের দ্বিতীয় বৃহত্তম শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ও মাসব্যাপী মেলা নারায়ণগঞ্জে ধর্মীয় উপাসনালয়ে হামলা, আটক ১ ফরিদপুরে গৌড় গোপাল আঙ্গিনার উদ্যোগে রথযাত্রা অনুষ্ঠিত ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ

কুড়িগ্রামে শিক্ষকের বিরুদ্ধে হিন্দু ছাত্রীকে অশোভন আচরণের অভিযোগ, বহিষ্কার ও শাস্তির দাবি।

  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে বহিষ্কার ও তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সত্য সনাতন টিভি

 

তথ্যসূত্রে জানা যায়, গত ১১ মার্চ উপজেলার ফুলখাঁ চাকলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মুক্তি রাণী (১৪) পড়াশোনার জন্য শিক্ষক মোঃ নুরুল আমিনের বাসায় যায়। সে সময় বাসায় অন্য কেউ না থাকায় শিক্ষক তার সঙ্গে অশোভন আচরণ করার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি থেকে বাঁচতে ছাত্রীটি কৌশলে তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে।

 

মুক্তি রাণী স্থানীয় বাসিন্দা মেঘনাথ মালী মেগেনের মেয়ে। পরিবারের দাবি, ঘটনার পর মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্তসহ স্থায়ী বহিষ্কার এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তাদের নজরে এসেছে এবং অভিযোগের সত্যতা যাচাই করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শিক্ষা কর্মকর্তাও বলেছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews