রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

শরীয়তপুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক নয়ন দাস

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭০ বার পড়া হয়েছে

শরীয়তপুরের গোসাইরহাটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক সাংবাদিক। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

 

আহত নয়ন দাস (২৯) অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট-এর শরীয়তপুর জেলা প্রতিনিধি। শুক্রবার সকালে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

স্থানীয় সূত্র ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি উপজেলার নাগেরপাড়া এলাকায় এক ব্যক্তিকে মাদক ব্যবসার অভিযোগে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ বিষয়ে প্রতিবেদন তৈরির জন্য ঘটনাস্থলে যান নয়ন দাসসহ কয়েকজন সাংবাদিক। সেখানে স্থানীয়রা পাশের উত্তর মলংচড়া এলাকায় মাদক ব্যবসা ও জুয়ার আসর বসার অভিযোগ করেন। পরে দূর থেকে ওই স্থানের কিছু ছবি ও ভিডিও ধারণ করেন সাংবাদিকেরা।

 

সহকর্মীদের অভিযোগ, বিষয়টি জানতে পেরে অভিযুক্ত চক্রের সদস্যরা ক্ষুব্ধ হন। গত ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে নয়ন দাস পেশাগত কাজে শরীয়তপুর শহরে যাওয়ার পথে নাগেরপাড়া বাজার এলাকায় তার মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এরপর কয়েকজন মিলে তাকে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি করা হয়।

 

হাসপাতালের চিকিৎসক ডা. হাফিজুর রহমান মিঞা বলেন, আঘাতজনিত কারণে এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তার কাঁধ, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

এই সময় নয়ন দাস সত্য সনাতন টিভিকে বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। ছবি ও ভিডিও ধারণের বিষয়টি জানার পর অভিযুক্তরা ক্ষিপ্ত হন। পরে পথে আটকে মারধর করা হয়। তিনি ঘটনার বিচার চান। সত্য সনাতন টিভি

 

সহকর্মীরা বলেন, সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের অবৈধ কার্যক্রম প্রশাসনের নজরে আসতে পারত এ আশঙ্কা থেকেই হামলা হয়েছে বলে তাদের ধারণা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

 

এ বিষয়ে শরীয়তপুর ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-এর সদস্যসচিব নুরুল আমীন রবিন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি। সত্য সনাতন টিভি

 

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে অভিযুক্তরা পালিয়ে গেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews