1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাঙ্গালহালিয়া গিরিধারী সেবাকুঞ্জের ৩২ জন বিশিষ্ট নতুন পরিচালনা কমিটির গঠিত ঈদে তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে মোদির শুভেচ্ছা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত কাপ্তাইয়ের লোকনাথ মন্দির,সহযোগিতার আহ্বান ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” আয়োজন করছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় ও জেলা মনিটরিং সেল বিলুপ্ত ঘোষণা কর্ণফুলী নদীতে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: নববধূ নিখোঁজ, শিশুসহ আহত ৫ প্রেমের টানে ঘড় বাঁধলেন তজিম্মুদ্দিন থানার দুই সনাতনী তরুণ তরুণী। বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। ভারত যা চাইবে, তা-ই পাবে: মোদিকে নিয়ে ট্রাম্পের প্রশংসা গাবতলীতে গৃহবধূ রিতা মজুমদার হত্যা মামলায় গ্রেপ্তার ২

মিথ্যা মামলায় জর্জরিত ২১টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করলেন রোমারিও সূত্রধর

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি মিথ্যা মামলায় কারাগারে থাকায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে এমন ২১টি সনাতনী পরিবারের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় সনাতনী ধর্মীয় ব্যান্ড ❝প্রনাম❞ এর প্রতিষ্ঠাতা ভোকালিস্ট রোমারিও সূত্রধর। গত ২৪ ফেব্রুয়ারী রোজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে এসব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

বিতরণকালে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে। সে হিসাবে মোট বিতরণ করা হয়েছে ২১০ কেজি চাল, ৪২ কেজি মসুর ডাল ও ৪২ লিটার সয়াবিন তেল। সত্য সনাতন টিভি

 

উদ্যোগটির সমন্বয় করেন রোমারিও সূত্রধর। তিনি সত্য সনাতন টিভিকে বলেন, পরিবারের প্রধান ব্যক্তি অনুপস্থিত থাকলে একটি পরিবার কতটা অসহায় হয়ে পড়ে, তা কাছ থেকে না দেখলে বোঝা যায় না। অনেক পরিবারের স্বামী বা ছেলে কারাগারে থাকায় আয় বন্ধ হয়ে গেছে। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্য জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। সত্য সনাতন টিভি

 

তিনি আরও বলেন, মামলার আসামিরা প্রকৃতপক্ষে দোষী কি না, সে সিদ্ধান্ত আদালত নেবেন। তবে মানবিক দিক থেকে সংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ব্যক্তিগত উদ্যোগ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এই সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সত্য সনাতন টিভি

 

খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন অমিত পারিয়াল, শুভঙ্কর চক্রবর্তী, বিশাল দেবনাথ, তূর্য রুদ্র, রাজু দাশ, রুবেল দাশ ও প্রণব ধর।

 

রোমারিও সূত্রধর জানান, সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা থাকবে। পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা এসব পরিবারের পাশে এগিয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট