বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চকরিয়ায় ৪৫তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা রুদ্রপল্লী সর্বজনীন শ্রীশ্রী কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি কামনায় তিন দিনব্যাপী মহতী ধর্মসভা ও ৪৫তম অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন হয়েছে।

 

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শনিবার শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহানামযজ্ঞের অধিবাস অনুষ্ঠিত হয়। অধিবাস কীর্তন পরিবেশন করেন বৈষ্ণব প্রবর শ্রী রিদয় চৈতন্য দাশ ও তাঁর দল। সত্য সনাতন টিভি

 

পরের দিন ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি রোজ রোববার মহানামযজ্ঞের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি পূর্ণাহুতি ও বৈদিক নিয়মে সমাপনের মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের এই আয়োজন। পুরো সময়জুড়ে নামসংকীর্তন, ধর্মীয় আলোচনা এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে জুড়ে পৌরহিত্যের দায়িত্ব পালন করেন শ্রীপাদ অধ্যাপক আশীষ গোস্বামী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকারা রুদ্রপল্লী সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডা. শ্রী প্রদীপ রুদ্র, সাধারণ সম্পাদক মিন্টু কুমার রুদ্র, অর্থ সম্পাদক দয়াল রুদ্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। ধর্মসভায় ভাগবতীয় ও রাষ্ট্রীয় পর্যায়ের অতিথিরাও অংশ নেন।

 

নামযজ্ঞে অংশ নেয় গোপালগঞ্জ, সাতক্ষীরা ও ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন এলাকার বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিনিধিরা। আয়োজকদের দাবি, চকরিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অনুষ্ঠানে অংশ নেন।

 

মহোৎসব কমিটি ও মন্দির কমিটির সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews