বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

জবি মন্দিরে শিবলিঙ্গসহ ২ লাখ ৩৫ হাজার টাকার সহায়তা দিলো সনাতন বিদ্যার্থী সংসদ

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দিরের জন্য ২ লাখ ৩৫ হাজার টাকার উপহার প্রদান করেছে সনাতন বিদ্যার্থী সংসদ- বাংলাদেশ (এসভিএস)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, এর মধ্যে ১ লাখ ৫২ হাজার টাকা মূল্যের একটি শিবলিঙ্গসহ আনুষঙ্গিক খরচ মিলিয়ে মোট ১ লাখ ৯৫ হাজার টাকার বিভিন্ন সরঞ্জামাদি ক্রয় করা হয়েছে। পাশাপাশি মন্দিরের জন্য ৪০ হাজার টাকা নগদ সহায়তাও প্রদান করা হয়। সত্য সনাতন টিভি

 

এসভিএস সূত্রে জানা যায়, ১১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে শিবলিঙ্গ স্থাপনের পরিকল্পনা থাকলেও তা পিছিয়ে গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে স্থাপন করা হয়েছে।

 

সংগঠনটির নেতারা জানান, মহাদেবের কৃপায় আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে মহাশিবরাত্রিতে নবপ্রতিষ্ঠিত শিবলিঙ্গে পূজা করার সুযোগ পাওয়া যাবে বলে তারা আশাবাদী।

 

এদিকে শিবলিঙ্গ প্রদান ও সহযোগিতার জন্য সংশ্লিষ্ট শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সনাতন বিদ্যার্থী সংসদ। সত্য সনাতন টিভি

 

শিবলিঙ্গ ক্রয় সংক্রান্ত সময়কালে উপস্থিত ছিলেন এসভিএস জবি শাখার সাবেক সভাপতি শ্রী অঙ্কন কর্মকার এবং বর্তমান সভাপতি শ্রী সুমন কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, এর আগে গত ৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এসভিএস বাংলাদেশের পক্ষ থেকে উক্ত মন্দিরের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়েছিল।

 

এসভিএস জানায়, অনুদান উত্তোলন, শিবলিঙ্গ ক্রয় এবং আনুষঙ্গিক কার্যক্রমের উদ্যোগ গ্রহণ ও সর্বাত্মক সহযোগিতা করেছেন সংগঠনটির সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews