1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে ঘড় বাঁধলেন তজিম্মুদ্দিন থানার দুই সনাতনী তরুণ তরুণী। বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। ভারত যা চাইবে, তা-ই পাবে: মোদিকে নিয়ে ট্রাম্পের প্রশংসা গাবতলীতে গৃহবধূ রিতা মজুমদার হত্যা মামলায় গ্রেপ্তার ২ শ্রীমান অমল কৃষ্ণ দাস প্রভু (ড. অভিনব গ্রোভার)-এর জীবন, সাধনা ও বৈজ্ঞানিক অর্জন। রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে রূপকথা রায়ের স্বর্ণজয়। প্রযুক্তিকে মানবসেবায় রূপ দিতে প্রীতম পালের বায়োনিক হাত উদ্যোগ। কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সাক্ষাৎ। আদমদীঘিতে ৭ ফুট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ।

জাতীয় নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশে সংখ্যালঘুদের আতঙ্ক বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দ্রুত বাড়ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে, সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও হামলার ঝুঁকিও তত বৃদ্ধি পায় এবং এবার পরিস্থিতি আরও বেশি উদ্বেগজনক রূপ নিয়েছে। সত্য সনাতন টিভি

প্রতিবেদনে অ্যাসোসিয়েট প্রেস (এপি)-এর বরাত দিয়ে বলা হয়, আসন্ন ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। সাম্প্রতিক সময়ে ২৭ বছর বয়সী হিন্দু পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাসহ কয়েকটি ঘটনার উল্লেখ করে বলা হয়, এসব ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এগুলো বাংলাদেশে আইনি দায়মুক্তির বিস্তার এবং ইসলামপন্থী রাজনৈতিক শক্তির প্রভাব বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত বহন করে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ নিজ দেশে আর নিরাপদ বোধ করছেন না। তাদের মধ্যে আতঙ্কের মাত্রা এতটাই তীব্র যে অনেকে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় ভুগছেন।

এছাড়া প্রতিবেদনে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ-এর তথ্য তুলে ধরে বলা হয়, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর থেকে দেশে ২০০০-এর বেশি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে অন্তত ৬১টি হত্যাকাণ্ড, ২৮টি নারী নির্যাতনের ঘটনা, যার মধ্যে ধর্ষণ ও গণধর্ষণের অভিযোগও রয়েছে। পাশাপাশি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মাধ্যমে অন্তত ৯৫টি উপাসনালয়ে হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে।

সংগঠনটির অভিযোগ অনুযায়ী, ড. ইউনুসের নেতৃত্বাধীন প্রশাসন এসব সহিংস ঘটনার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে এবং এ বিষয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আসন্ন নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ বৃদ্ধির একটি বড় কারণ। কারণ ঐতিহাসিকভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বড় অংশ আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়ে এসেছে। ফলে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তারা নিজেদের আরও বেশি ঝুঁকির মধ্যে মনে করছে। সত্য সনাতন টিভি

এদিকে দেশের বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামি ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পুনরুত্থান নিয়েও প্রতিবেদনে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দাবি করা হয়েছে, জামায়াত ও তাদের সহযোগী রাজনৈতিক শক্তিগুলো সক্রিয় হয়ে ওঠার পর সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলার মাত্রাও বেড়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ক্ষমতার পালাবদলে ভূমিকা রাখা এনসিপি নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট গঠনের ফলে ইসলামপন্থীদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

যদিও জামায়াত একটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এবং সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিয়ে সভা-সমাবেশ করছে, তবে অতীত ইতিহাস ও বিশেষ করে নারী-বিদ্বেষী বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে সংখ্যালঘুদের মধ্যে সেই আশ্বাস খুব একটা আস্থা তৈরি করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এছাড়াও, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন, সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে নির্বাচন পূর্ববর্তী ও নির্বাচন পরবর্তী সময়কে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে।

সবশেষে প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, নির্বাচন ঘিরে চলমান এই পরিস্থিতিতে বাংলাদেশ সংখ্যালঘু জনগোষ্ঠীর কাছে ধীরে ধীরে একটি আতঙ্ক ও অনিরাপদ রাষ্ট্রে পরিণত হচ্ছে যা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট