1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা: সিজিএস জরিপ বাঁশখালী অনাথ আশ্রমে মানবিক সংগঠন “বাংলাদেশ সনাতনী সম্মিলিত সহযোগিতা” এর প্রথম বর্ষ উদযাপন। পঞ্চগড়ের বোদায় নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল কলেজছাত্রী ধত্রি রানীর লাশ কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু পরলোকগমন করেছেন মহাতারকা মিলন কান্তি দে শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান।

নির্বাচন ঘিরে সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে শঙ্কা: সিজিএস জরিপ

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে জানিয়েছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। সংস্থাটির এক জরিপে দেখা গেছে, সংখ্যালঘু জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মানুষ নির্বাচনকে ঘিরে উদ্বিগ্ন।

 

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মোট ৫০৫ জন মানুষের মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়েছে।

 

জরিপের তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশের বেশি মানুষ ভোট ও নির্বাচন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি ২৫ শতাংশের বেশি উত্তরদাতা জানিয়েছেন, তারা নিজেদের ‘অনিরাপদ’ কিংবা ‘চরম অনিরাপদ’ মনে করছেন।

 

বিশেষজ্ঞদের মতে, অতীতে বিভিন্ন সময় জাতীয় নির্বাচনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও হামলার ঘটনা ঘটেছে। ফলে নির্বাচনকে সামনে রেখে এই সম্প্রদায়ের মানুষের মধ্যে শঙ্কা ও আতঙ্ক তৈরি হওয়াটা নতুন নয়। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের বর্তমান সক্ষমতা ও সম্ভাবনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এখন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন আয়োজন করা।

 

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন এখনও যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়। তবে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার সুযোগ রয়েছে। নারী, সংখ্যালঘু জনগোষ্ঠী এবং ভিন্নমতের রাজনৈতিক ব্যক্তিসহ সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

সিজিএসের জরিপ প্রকাশের পর নির্বাচন ঘিরে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট