বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

সিনেমার গান থেকে সরে দাঁড়াচ্ছেন অরিজিৎ সিং, সংগীতাঙ্গনে চমক

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৭২ বার পড়া হয়েছে

 

বলিউড ও টালিউডের সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং সিনেমার প্লেব্যাক গান থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক দশকেরও বেশি সময় ধরে আবেগ, প্রেম আর বিরহের সুরে শ্রোতাদের মুগ্ধ করা এই শিল্পীর এমন ঘোষণায় সংগীতপ্রেমীদের মধ্যে সৃষ্টি হয়েছে বিস্ময় ও আলোচনার ঝড়।

 

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অরিজিৎ নিজেই জানান তিনি আর সিনেমার জন্য গান গাইবেন না। পোস্টে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে শ্রোতাদের কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে জানিয়ে দেন, প্লেব্যাক শিল্পী হিসেবে তার যাত্রা এখানেই শেষ। সত্য সনাতন টিভি

 

অরিজিতের ভাষ্য অনুযায়ী, এটি তার জীবনের এক স্মরণীয় অধ্যায় ছিল এবং তিনি সেই অধ্যায়ের সুন্দর সমাপ্তি টানতে চান। তবে সিনেমার বাইরে সংগীতচর্চা, ব্যক্তিগত প্রজেক্ট বা লাইভ পারফরম্যান্স নিয়ে তিনি এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি।

 

এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ আবেগাপ্লুত, কেউ আবার বিশ্বাসই করতে পারছেন না ক্যারিয়ারের শীর্ষে থাকা একজন শিল্পী কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা নিয়েই চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ।

 

২০১১ সালে ‘মার্ডার ২’ সিনেমার একটি গানের মাধ্যমে তার প্লেব্যাক যাত্রা শুরু হলেও ২০১৩ সালে ‘আশিকি ২’-এর গান তাকে রাতারাতি আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। এরপর একের পর এক সুপারহিট গান অরিজিৎকে পরিণত করে আধুনিক সময়ের সবচেয়ে প্রভাবশালী কণ্ঠশিল্পীদের একজন হিসেবে। সত্য সনাতন টিভি

 

বিরহী সুর থেকে প্রাণবন্ত নাচের গান সব ক্ষেত্রেই সমানভাবে সফল ছিলেন তিনি। পাশাপাশি বাংলা সিনেমার গানেও তার অবদান অনস্বীকার্য। তার কণ্ঠে গাওয়া বহু গান আজও শ্রোতাদের হৃদয়ে বিশেষ জায়গা করে আছে।

 

সিনেমার গান থেকে বিদায় নিলেও, অরিজিৎ সিংয়ের সৃষ্ট সুর ও কণ্ঠের স্মৃতি সংগীতপ্রেমীদের মাঝে বহুদিন বেঁচে থাকবে এমনটাই মনে করছেন তার অনুরাগীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews