1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগীশিক কনফারেন্স হলে এস এস ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজন ও পুরষ্কার বিতরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানি, ভুক্তভোগীকে ঘিরে ইসকন ট্যাগিংয়ের অভিযোগ বরিশালে মন্দিরে আরবি লেখা বই রাখার অভিযোগে মাদরাসাছাত্রী আটক উত্তর বাঁশবাড়ীয়ায় শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে ধর্মীয় আলোচনা ও গীতা পাঠ অনুষ্ঠিত পাথরঘাটার জেলে পল্লীতে শিশুদের হাতে গীতা ও মহানাম জপমালা বিতরণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে বঙ্গবাসীর কাছে পঞ্চাঙ্গ প্রণাম নরেন্দ্র মোদীর আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা।

সংখ্যালঘু ও মব সহিংসতা নিয়ে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের প্রধানের সঙ্গে ড. কুশল বরণ চক্রবর্তীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

 

বাংলাদেশে অবস্থিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ের প্রধান মি. মাহফুধ-এর সঙ্গে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা নিয়ে এক দীর্ঘ আলোচনা করেছেন অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী। বৈঠকে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, সামাজিক বৈষম্য ও ন্যায়বিচার প্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

 

আলোচনায় ড. কুশল বরণ চক্রবর্তী তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, তার বিরুদ্ধে সংঘটিত একটি মব ক্রাইম এবং এর পরবর্তী সময়ে কর্মক্ষেত্রে পদোন্নতি না দেওয়ার বিষয়টি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে গভীর প্রভাব ফেলেছে। এসব বিষয়কে তিনি মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেন। সত্য সনাতন টিভি

 

বৈঠকে জাতিসংঘের মানবাধিকার কর্মকর্তারা মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনেন এবং সংশ্লিষ্ট তথ্য ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তারা সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের গুরুত্ব তুলে ধরেন।

 

আলোচনা শেষে ড. কুশল বরণ চক্রবর্তী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তাদের আন্তরিকতা ও সহানুভূতিশীল ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের আলোচনা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যা আন্তর্জাতিক পরিসরে আরও গুরুত্ব সহকারে আলোচিত হতে সহায়ক হবে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট